বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসায় বিএপির হটলাইন চালু
মেডিভয়েস রিপোর্ট: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের মানসিক স্বাস্থ্য সেবা দিতে জরুরি মানসিক স্বাস্থ্যসেবা হটলাইন চালু করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)। বুধবার (২৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানিয়েছে।
এই কার্জক্রমের মাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে বিনামূল্যে মানসিক সহায়তা দেওয়া হবে। মনোরোগ বিশেষজ্ঞরা নির্ধারিত সময় অনুযায়ী হটলাইনের মাধ্যমে এই সেবা প্রদান করবেন।
হটলাইন নম্বর ও সময়সূচি—
সকাল ১০টা–দুপুর ২টা:
০১৮৩৫১৫৪৩৪১ / ০১৮৩৫১৫৫৫২১
দুপুর ২টা–বিকেল ৬টা:
০১৮৩৫১৫৩২৬২ / ০১৮৩৫১৫৪৩৪০
বিকেল ৬টা–রাত ১০টা:
০১৮৩৫১৫৩০০৫ / ০১৮৩৫১৫৬২৬২
এ ছাড়া জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের বহির্বিভাগের দ্বিতীয় তলায় ২৪২ নম্বর কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মানসিক স্বাস্থ্যসেবা পাওয়া যাবে।
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) বেলা একটার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
দুর্ঘটনার তাৎক্ষণিক ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।
টিআই/
-
২৯ সেপ্টেম্বর, ২০২২