ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৮০
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণ করা ব্যক্তি পুরুষ এবং চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশনের বাইরে)। এ সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৮০ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ১৫৫ ও নারী ১২৫ জন।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৩৩ জন ডেঙ্গু রোগী।
এছাড়া একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩০ জন খুলনা বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, রাজশাহী বিভাগে ৩৯ জন এবং রংপুর বিভাগে চারজন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৮ হাজার ৬২৫ জন। আক্রান্তদের মধ্যে ৪৪ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৫৫ দশমিক ৪ শতাংশ নারী। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ১৭ হাজার ১৯৩ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৭০ জন। ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন।
এসআইএস/
-
৩ ঘন্টা আগে
-
২১ জুন, ২০২৬
-
২০ জুন, ২০২৬
-
১৮ জুন, ২০২৬
-
১২ মে, ২০২৬