স্বৈরাচারের দোসরদের পদোন্নতি-পদায়ন অব্যাহত আছে: ডা. জাহিদ
মেডিভয়েস রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও স্বাস্থ্যখাত এখনও বৈষম্যমুক্ত হয়নি বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষ্যে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) আয়োজিত ফার্মাসিস্ট সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, ‘স্বৈরাচারের দোসরদের এখনো পদোন্নতি-পদায়ন দেওয়া হচ্ছে। এমনকি একদিন পদোন্নতি দিয়ে পরদিন আবার ভুল স্বীকার করে বাতিলও করা হচ্ছে। স্বাস্থ্যখাতের সংস্কারে গচ্ছপ গতিতে স্বাস্থ্য উপদেষ্টা ও স্বাস্থ্য সচিব এগুচ্ছে।’
ডা. জাহিদ হোসেন বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও এখনো বৈষম্যের শিকার হচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তারা। তারা যথাযথ পদায়ন-মূল্যায়ন না পেলেও এখনও শেখ হাসিনার দুর্নীতিবাজ কর্মকর্তারা চেয়ারগুলোতে বসে আছেন। প্রতিটি পর্যায় থেকে যদি এ সমস্ত স্বৈরাচারের দোসরদের অপসারণ করা না হয়, তাহলে অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা পুরোপুরি ভেস্তে যাবে।’
তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য উপদেষ্টা ও স্বাস্থ্য সচিবকে লক্ষ্য করে বলতে চাই, আমরা কিছু বলছি না বলে ভাববেন না আমরা কিছুই দেখছি না। আমরা কিন্তু এভাবে বেশিদিন চুপচাপ থাকব না। আমরা আর আপনাদের উপর আশ্বস্ত হতে পারছি না। দয়া করে আপনারা আপনাদের যোগ্যতা কাজ দিয়ে প্রমাণ করুন।’
-
২৬ জুন, ২০২৬
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত
নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা
-
২৫ জুন, ২০২৬
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
-
১৬ মে, ২০২৬
-
২২ এপ্রিল, ২০২৬