১৭ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:২৮ পিএম

বিএসএমএমইউর নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোজাম্মেল হক

বিএসএমএমইউর নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোজাম্মেল হক
অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নার্সিং অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক। একই সাথে আগের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিককে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ ২০২২ তারিখের নিয়োগকৃত বিশ্ববিদ্যালয়ের অ্যানেসথেসিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. দেবব্ৰত বণিককে নার্সিং অনুষদের ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলো।

এতে বলা হয়, ‘একই সাথে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হককে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নার্সিং অনুষদের ডিন পদে নিয়োগ দেয়া হলো।’

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে গত ৩০ আগস্ট বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পান অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক। তিনি বিভাগটির জ্যেষ্ঠতম শিক্ষক হলেও ২০২৩ সালের ৩০ নভেম্বর বিধি-বহির্ভূতভাবে সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুম আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ৩০ আগস্ট তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তি দেখুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত