০৭ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:২০ পিএম

বিএসএমএমইউর নতুন রেজিস্ট্রার অধ্যাপক ডা. নজরুল ইসলাম

বিএসএমএমইউর নতুন রেজিস্ট্রার অধ্যাপক ডা. নজরুল ইসলাম
অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন রেডিওলজি অ্যান্ড ইমেজিং (নিউরো রেডিওলজি) বিভাগের অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। আজ শনিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার-১ ডা. মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং (নিউরো রেডিওলজি) বিভাগের শিক্ষক ডা. মোঃ নজরুল ইসলামকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব প্রদান করা হলো।

অধ্যাপক ডা. মো.  নজরুল ইসলাম ঢাকা বোর্ডের অধীনে ১৯৮৪ সালে এসএসসি ও ১৯৮৬ সালে এইচএসসি পাশ করেন। তিনি ১৯৯৪ সালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। শিক্ষা জীবনে ডা. নজরুল ইসলাম এফসিপিএস, এমডি (ডক্টর অব মেডিসিন) এবং এম.ফিল ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষকতার মহতী জীবনে তিনি বিএসএমএমইউর রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে নিউরো রেডিওলজি বিষয়ে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং বর্তমানে অধ্যাপক হিসেবে অধ্যাপনায় নিয়োজিত রয়েছেন।

দেশ বিদেশের বিভিন্ন জার্নালে অধ্যাপক ডা মো. নজরুল ইসলামের ইনডেক্সড ও নন-ইনডেক্সডসহ ৩৬টি পাবলিকেশন রয়েছে। বাংলাদেশ, সিঙ্গাপুর, জার্মানিসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত চিকিৎসাসেবা ও চিকিৎসাপেশা সংশ্লিষ্ট বিভিন্ন প্রশিক্ষণ ও সম্মেলনে তিনি অংশ নিয়েছেন।

আল্ট্রাসাউন্ড, এক্স-রে, সিটিস্ক্যান অ্যান্ড এমআরআই রিপোর্ট প্রদানে সুদক্ষ বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলাম কর্মজীবনে হবিগঞ্জের আধুনিক সরদার হসপিটালে মেডিকেল অফিসার হিসেবে কাজ করেছেন। বর্ণাঢ্য জীবনে পরীক্ষক ও থিসিস গাইড হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত