০৭ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৫২ পিএম

না ফেরার দেশে ‘গরিবের ডাক্তার’ পি কে দাস

না ফেরার দেশে ‘গরিবের ডাক্তার’ পি কে দাস
ডা. পি কে দাস। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সাবেক আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. পি কে দাস মৃত্যুবরণ করেছেন। আজ শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টার সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

ডা. পি কে দাস ১৯৯০ সালে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যোগদান করেন। চাকরির শুরু থেকেই উপজেলার মানুষের কাছে তিনি হয়ে ওঠেন এক পরম বন্ধু ও অতি আপনজন। প্রায় পুরোটা সময় তিনি পাটগ্রামের শিশুদের নিঃস্বার্থভাবে চিকিৎসাসেবা দিয়েছেন।

‘গরিবের ডাক্তার’ খ্যাতি পাওয়া এই চিকিৎসক পাটগ্রাম উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হিসেবে ২০১৪ সালে অবসর গ্রহণ করেন। দীর্ঘ চাকরিজীবনে একাধিক বার তাঁর বদলির আদেশ হয়। তবে জনপ্রিয়তার কারনে সাধারণ মানুষের চাপে তা প্রত্যাহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জনপ্রিয় এই চিকিৎসকের গ্রামের বাড়ি বগুড়ায়।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মাদ সাইফুল ইসলাম মেডিভয়েসকে বলেন, ডা. পি কে দাস আজকে সকাল ৭টার দিকে মারা গেছেন।

ডা. সাইফুল ইসলাম বলেন, তিনি (ডা. পি কে দাস) খুব চমৎকার মানুষ ছিলেন। আন্তরিকভাবে অনেক সেবা দিয়েছেন। তাঁর মতো মানসিক অবস্থা নিয়ে আপামর জনসাধারণকে সেবা দেওয়া খুব বিরল একটা ঘটনা বাংলাদেশে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক