০১ সেপ্টেম্বর, ২০২৪ ০৬:০৮ পিএম

ঢামেকে চিকিৎসকদের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢামেকে চিকিৎসকদের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় ২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

আজ রোববার (১ সেপ্টেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা বিধানে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও নিরাপত্তার স্বার্থে সকাল থেকে সেখানে র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দফায় দফায় চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা সর্বাত্মক কর্মবিরতি পালন করা শুরু করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঢাকা মেডিকেল
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক