চিকিৎসকদের ওপর হামলায় ড্যাবের নিন্দা
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজসহ অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসকদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। আজ রোববার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায় ড্যাব।
ড্যাবের সহ-দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গতকাল ৩১ আগস্ট ২০২৪ ইং রোজ রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বহিরাগত সন্ত্রাসী কর্তৃক জরুরী বিভাগ ও অন্তঃবিভাগের চিকিৎসকদের উপর বর্বরোচিত হামলা ও ধ্বংসযজ্ঞের মতো ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাবের সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও সম্মানিত মহাসচিব ডা. মো. আব্দুস সালাম। তাঁরা বলেন, সহস্রাধিক ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গত ৫ আগস্ট এক গণ-অভ্যুত্থানের মাধ্যমে জাতি দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে। কিন্তু ষড়যন্ত্রকারী স্বৈরাচারের দোসররা থেমে নেই। তারা প্রতিনিয়ত দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরীর চেষ্টা করছে, যার প্রেক্ষিতে বর্তমানে তারা চিকিৎসা প্রতিষ্ঠানে ও চিকিৎসকদের উপর হামলা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। যেখানে অন্তর্বর্তীকালীন সরকার ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থাকে স্বৈরাচারের দোসরমুক্ত করে একটি সুন্দর স্বাস্থ্য ব্যবস্থাপনা বিনির্মাণের পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে ষড়যন্ত্রকারীদের হামলার কারণে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছে, যার প্রেক্ষাপটে আজ সারাদেশে চিকিৎসকরা কর্মবিরতি পালন করছে।’
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব, অনতিবিলম্বে চিকিৎসক ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সম্মানিত স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এর দৃষ্টি আকর্ষণ করেছেন।
ড্যাব নেতৃদ্বয় আরো বলেন, চিকিৎসকদের যেকোনো ন্যায়সঙ্গত দাবির প্রতি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাবের পূর্ণ সমর্থন থাকবে। একইসঙ্গে দুষ্কৃতিকারীদের অভিসত্ত্বর গ্রেপ্তার করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচারের জোর দাবি জানিয়েছেন।
-
১৬ মে, ২০২৬
হার্ট অ্যাটাকের রোগীর মৃত্যুর জের
শরীয়তপুরে রোগীর স্বজনদের সংঘবদ্ধ হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসক
-
২১ এপ্রিল, ২০২৬
দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি
ক্যান্সার হাসপাতালের উপ পরিচালককে কুপিয়ে জখম: ড্যাবের নিন্দা ও প্রতিবাদ
-
১৬ ফেব্রুয়ারী, ২০২৬