সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের বিচার: স্বাস্থ্য উপদেষ্টা
মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসকদের ডাকা কমপ্লিট শাটডাউন তুলে নেওয়ার তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, ‘চিকিৎসকদের উপর হামলার বিচার হবে। সিসি-টিভি ফুটেজ চেক করে অভিযুক্ত সবাইকে আইনের আওতায় আনা হবে। চিকিৎসকদের উপর হামলা, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
আজ রোববার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
এ সময় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘কথায় কথায় চিকিৎসকদের ওপর চাড়াও হওয়া কাম্য নয়। এ ঘটনায় ইতিমধ্যে দুটি তদন্ত কমিটি করেছি। এটি হিমাগারে যাবার মতো তদন্ত কমিটি নয়। অন্তত তিনটি কর্মদিবসে রিপোর্ট দেওয়া হবে। যেকোনো মৃত্যু কষ্টের। চিকিৎসকদের চেষ্টায়ও ছাত্রটিকে বাঁচানো যায়নি। চিকিৎসকদের গাফিলতি থাকলে সুষ্ঠু তদন্ত করা হবে বলা হলেও বিক্ষুব্ধরা চিকিৎসকদের ওপরে চড়াও হয়।’
উপদেষ্টা বলেন, ‘কোভিড কিংবা ডেঙ্গুর মৌসুমে চিকিৎসকদের আন্তরিকতার কোনো অভাব ছিল না।’
-
২৬ জুন, ২০২৬
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত
নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা
-
২৫ জুন, ২০২৬
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
-
১৬ মে, ২০২৬
-
২২ এপ্রিল, ২০২৬