বিএমডিসি আইন পরিপন্থী রিট নিষ্পত্তি বিলম্বকরণের প্রতিবাদ চিকিৎসকদের
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন-২০১০ পরিপন্থী রিট নিষ্পত্তিতে বিলম্বকরণের প্রতিবাদ জানিয়েছেন চিকিৎসকরা। আজ শনিবার (৩১ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) বিভিন্ন স্বাস্থ্যশিক্ষা প্রতিষ্ঠানে এ উপলক্ষে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এদিন বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. মিলন চত্বরে ‘দেশের সকল চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে অবস্থান কর্মসূচি পালিত হয়। এ ছাড়া সিটি মেডিকেল কলেজ ও পপুলার মেডিকেল কলেজ হাসপাতালেও অবস্থান কর্মসূচি পালন করেছেন চিকিৎসকরা।
এ সময় বক্তারা জানিয়েছেন, বিএমডিসি আইন-২০১০ অনুযায়ী এমবিবিএস এবং বিডিএস পাশ ব্যতীত কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না। কিন্তু এই আইনকে অবজ্ঞা করে পরবর্তীতে একটি রিট করা হয়েছে উচ্চ আদালতে। কিন্তু দীর্ঘ ১১ বছর ধরে ৬৫ বার কার্যতালিকায় আসার পরেও সরকার পক্ষের অবহেলায় তা নিষ্পত্তি হচ্ছে না। আগামী ১ সেপ্টেম্বর এই রিটের মূল শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আইন পরিপন্থী এই রিট নিষ্পত্তিতে বিলম্বকরণ এবং এই অসঙ্গতির প্রতিবাদে আজকে আমরা দাঁড়িয়েছি।
শহীদ ডা. মিলন চত্বরের কর্মসুচি থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. রিফাত মাহবুব বলেন, ‘এখানে জনস্বাস্থ্যের বিষয়টা মূল কনসার্ন। ম্যাটস বা ডিএমএফ যারা, তারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তিন বছর মেয়াদি একটি ডিপ্লোমা কোর্স করে থাকে। চিকিৎসক অপ্রতুলতার ফলে তাদের সহযোগী হিসেবে ম্যাটস বা ডিএমএফদের তৈরি করা হয়। এখানে চিকিৎসকদের সঙ্গে তাদের কাজের জায়গার পার্থক্য।’
তিনি বলেন, ‘এ অনুযায়ী বিএমডিসি আইনের ২৯ ধারায় এমবিবিএস/বিডিএস ছাড়া অন্য কারো ডাক্তার পদবী ব্যবহারে নিষেধাজ্ঞা আছে। তিন বছর মেয়াদী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ট্রেনিং নিয়ে যখন ডাক্তার হিসেবে তারা চিকিৎসা দিতে যাচ্ছেন, তখন অনেক ক্ষেত্রে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে, রোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের প্রতি অনুরোধ করে তিনি বলেন, এই অযৌক্তিক বিষয়টিকে তুলে না নিয়ে এসে গত ১৫ বছরে আপনারা যে বঞ্চনার শিকার হয়েছেন, সেগুলো নিয়ে আপনারা কথা বলুন। আপনাদের অধিকার আপনারা নিশ্চিত করুন। ডাক্তারদের ডাক্তারদের কাজ করতে দিন।
এ সময় আরেক ইন্টার্ন চিকিৎসক ডা. রাকিব বলেন, আমাদের পেশাগত কোনো বিরোধ নেই। আমরা চাই, যার যার পেশাগত জায়গা থেকে আমরা তার তার আচরণ করব।
তিনি বলেন, আপনারা আপনাদের পেশাগত উন্নয়ন চাইতে পারেন। আপনাদের পেশাগত সমস্যাগুলো যদি তুলে ধরেন, তাহলে আপনাদের দাবিগুলো আরও সুসংহত হতে পারে। কিন্তু আপনারা নামের আগে ডাক্তার লিখবেন, চেম্বারে প্র্যাক্টিস করতে চাইবেন, তাহলে বিষয়গুলো হয় না। আপনাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তৈরি করা হয়, আপনাদের সেটুকুতেই সীমাবদ্ধ থাকা উচিত।
এনএআর/
-
১৮ নভেম্বর, ২০২৫
-
০৯ নভেম্বর, ২০২৫
ভুয়া ডিগ্রি ব্যবহারে বিএমডিসির শোকজ
নোটিশ হাতে পেলে নিজের অবস্থান তুলে ধরবেন ডা. জাহাঙ্গীর
-
০৫ নভেম্বর, ২০২৫
-
১৯ অগাস্ট, ২০২৫
কার্যক্রম বন্ধের দাবি
বিএমডিসির অনুমোদন ছাড়া রোগী দেখছেন ভারতীয় বন্ধ্যত্ব বিশেষজ্ঞরা: এফএসএসবি
-
১৫ জুলাই, ২০২৫
চিকিৎসায় অবহেলা ও অনৈতিক সুবিধা
স্বপ্নীলসহ ১২ চিকিৎসকের রেজিস্ট্রেশন স্থগিতে প্রজ্ঞাপন জারি
-
০৭ সেপ্টেম্বর, ২০২৪
-
১০ জানুয়ারী, ২০২৩
-
২৭ ডিসেম্বর, ২০২২