৩১ অগাস্ট, ২০২৪ ০১:৫২ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান: শেবাচিমে অবাঞ্ছিত ১৫

বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান: শেবাচিমে অবাঞ্ছিত ১৫
অধ্যাপক ডা. জি এম নাজিমুল হক, ডা. সুদীপ হালদার, ডা. মাসরেফুল ইসলাম সৈকত ও মেডিকেল অফিসার ডা. শিরিন সাবিহা তন্বী।

মেডিভয়েস রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়া ও আন্দোলনকারীদের শিক্ষার্থীদের তালিকা সরকারি সংস্থার কাছে প্রদান করাসহ নানা অভিযোগে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জি এম নাজিমুল হক, সিনিয়র কনসালটেন্ট ডা. সুদীপ হালদার, আবাসিক সার্জন ডা. মাসরেফুল ইসলাম সৈকত ও মেডিকেল অফিসার ডা. শিরিন সাবিহা তন্বীসহ ১৫ জন চিকিৎসককে অবাঞ্ছিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ শনিবার (৩১ আগস্ট) শেবাচিমের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম ও অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়জুল বাশার বাবু  স্বাক্ষরিত আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান গ্রহণ, আন্দোলনরত শিক্ষার্থী ও চিকিৎসকদের তালিকা প্রণয়ন করে সরকারি সংস্থার কাছে প্রদান, আন্দোলন বানচালের উদ্দেশ্যে তাদেরকে হুমকি প্রদান, ভয়ভীতি প্রদর্শন, বিগত স্বৈরাচারী সরকারের অপরাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের কটুক্তিভাষায় আক্রমণের কারণে নিম্নলিখিত ব্যক্তিবর্গকে শেবাচিমের সাধারণ শিক্ষার্থী ও চিকিৎসকরা নৈতিকভাবে তাঁদের পদে থাকার যোগ্যতা হারিয়েছে বলে মনে করে। অতএব তাঁদেরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলো এবং অনতিবিলম্বে তাঁদের বদলির ব্যবস্থা করা হবে।’

অভিযুক্ত চিকিৎসকরা হলেন- শেবাচিমের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জি এম নাজিমুল হক, অর্থোপেডিক্সের সিনিয়র কনসালটেন্ট ডা. সুদীপ হালদার, আবাসিক সার্জন ডা. মাসরেফুল ইসলাম সৈকত, মেডিকেল অফিসার ডা. শিরিন সাবিহা তন্বী, ইন্টারনাল মেডিকেল অফিসার ডা. এ এস এম সায়েম, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সৌরভ সুতার, শেবাচিমের সাবেক পরিচালক ডা. রাকিব হোসেন, শেবাচিমের সাবেক অধ্যক্ষ ডা. এসএম সরোয়ার।

দুই বছরের জন্য ইন্টার্নশীপ স্থগিতের শাস্তি পাওয়া চিকিৎসকরা হলেন- ডা. মহসীন বিভা, ডা. আরিফুজ্জামান ইমন, ডা. সাদমান বাকির সাবাব, ডা. প্রীতম দেবনাথ, ডা. অর্ঘ্য বিশ্বাস, ডা. আসিফুল ইসলাম ও ডা. ইমরান হোসেন।

তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে আবাসিক সার্জন ডা. মাসরেফুল ইসলাম সৈকত মেডিভয়েসকে বলেন, শের-ই বাংলা মেডিকেল কলেজে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সমন্বয়করা আমাদের জানিয়েছিল, তাদের সহপাঠীদের কেউ কেউ  এ ধরনের কাজে জড়িত থাকতে পারে। কিন্তু চিকিৎসকদের পক্ষ থেকে এমন কিছু হয়নি।

তিনি বলেন, এখন ষড়যন্ত্রমূলকভাবে এসব খবর ছড়ানো হচ্ছে। স্বার্থ হাসিলের জন্য কোনো মহল এমনটা করছে।

এসএইচ/এনআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : শেবাচিম
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক