৩১ অগাস্ট, ২০২৪ ০৫:০৫ পিএম

রাজধানীর কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ লক্ষ টাকা জরিমানা

রাজধানীর কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ লক্ষ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর কলাবাগানের গ্রীণ রোডে অবস্থিত কমফোর্ট নার্সিং হোম ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে।

আজ শনিবার (৩১ আগস্ট) এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের কর্মকর্তারা।

এসময় অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. আব্দুল জব্বার মন্ডল, ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব বিকাশ চন্দ্র দাস ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

অভিযানে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট, ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ করা, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে সেবা বিক্রয়, সেবার মূল্য তালিকা হালনাগাদ না থাকা, টেকনিশিয়ান পরিচয়ে পিয়নের মাধ্যমে রিএজেন্ট সলিউশন তৈরি, প্যাথোলজিস্ট হয়েও কনসালটেন্ট পরিচয়ে রিপোর্ট তৈরি ইত্যাদি অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৯, ৪০, ৪৫, ৫৩ ধারায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৫ লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়। সেইসঙ্গে জরিমানা আদায় করা হয়।

জনস্বার্থে এ ধরনের কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : জরিমানা
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক