০৭ জুলাই, ২০২৬ ০৫:৫৯ পিএম

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, নরসিংদীতে ২ বেকারিকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, নরসিংদীতে ২ বেকারিকে জরিমানা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি ও বড়বাজার এলাকায় দু’টি বেকারিতে অভিযান চালিয়ে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ জুলাই) বিকেলে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আসাদুল্লাহ ইবনে আনোয়ার।

অভিযানে সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকার ত্রিনাথ বেকারি এবং বড়বাজার এলাকার লায়লা বেকারি অ্যান্ড কনফেকশনারিতে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খাদ্য প্রস্তুতে ক্ষতিকর অ্যামোনিয়া ব্যবহার, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদনবিহীন ফুড কালার ব্যবহার এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দু’টি মামলায় সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানকালে সংশ্লিষ্ট বেকারি কর্তৃপক্ষকে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভ্রাম্যমাণ আদালত
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত