২৭ অগাস্ট, ২০২৪ ০৫:১০ পিএম

লক্ষ্মীপুরে বন্যার্তদের পাশে ন্যাশনাল ডক্টরস ফোরাম

লক্ষ্মীপুরে বন্যার্তদের পাশে ন্যাশনাল ডক্টরস ফোরাম
সোমবার এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করে এনডিএফ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বন্যা কবলিত লক্ষ্মীপুরের প্রত্যন্ত গ্রামে ফ্রি মেডিকেল সেবা দিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। গতকাল সোমবার (২৬ আগস্ট) জেলা সদরের মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামে সংগঠনটির ময়মনসিংহ শাখার উদ্যোগে এই সেবা দেওয়া হয়।

এনডিএফ ময়মনসিংহের সেক্রেটারি ডা. মো. তরিকুল ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের একটি মেডিকেল টিম এই কার্যক্রম পরিচালনা করে। এ ছাড়া বন্যাদুর্গতদের জন্য প্রায় ৩৫০ প্যাকেট খাবার বিতরণ করেছে সংগঠনটি।

ডা. তরিকুল ইসলাম মেডিভয়েসকে বলেন, মোহাম্মদনগর গ্রামের আশ্রয়কেন্দ্রের আশেপাশে অনেকগুলো বাসা আছে যেগুলো পানিবন্দি। ওখানকার বাসিন্দারা পানির জন্য বাড়ি থেকে বের হতে পারেন না। তাদেরকে ওষুধসহ জরুরি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

তিনি বলেন, অন্তত পাঁচশ জনকে এই চিকিৎসাসেবা দেওয়া হয়। ওষুধ বিতরণ করা হয় প্রায় এক লক্ষ টাকার। একই সাথে প্রায় ৩৫০টি শুকনো খাবারের ফুড প্যাকেজ প্রদান করা হয়েছে। এর মধ্যে এক কেজি মুড়ি, এক কেজি চিড়া, এক কেজি চিনি, বড় এক প্যাকেট বিস্কুট, সাবান, ড্রাইকেকসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। এ ছাড়া পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট এবং স্যানিটারি ন্যাপকিনও বিতরণ করা হয়।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ন্যাশনাল ডক্টরস ফোরাম
নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত