বন্যায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: দেশে চলমান বন্যায় ১১ জেলায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৭ জন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৬ লাখ ৩৭৫ জন মানুষ। এমনটি জানিয়েছেন জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
ত্রাণ উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টিই আছে। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন। পানিবন্দি পরিবার ১২ লাখ ৭ হাজার ৪২৯টি। ৭৪ উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন/পৌরসভা ৫৪১টি।

তিনি বলেন, এখন পর্যন্ত বন্যায় মোট ২৭ জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় ১০ জন, ফেনীতে একজন, চট্টগ্রামে ৫ জন, খাগড়াছড়িতে একজন, নোয়াখালীতে ৫ জন, ব্রাহ্মণবাড়িয়া একজন, লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন।
এখনও পর্যন্ত আশ্রয় কেন্দ্রগুলোতে ৫ লাখ ৯ হাজার ৭২৮ জন লোক রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত জেলা সমূহের জন্য এ পর্যন্ত মোট নগদ সহায়তা হিসেবে ৩ কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। চাল বরাদ্দ দেয়া হয়েছে ২০ হাজার ৬৫০ মেট্রিক টন এবং শুকনা খাবার দেয়া হয়েছে ১৫ হাজার বস্তা। এছাড়া, শিশু খাদ্য দেয়া হয়েছে ৩৫ লাখ টাকার মতো। আবার গো খাদ্য কেনার জন্য দেয়া হয়েছে ৩৫ লাখ টাকা বলেও জানান উপদেষ্টা কে এম আলী রেজা।
এনএএন/