১৮ অগাস্ট, ২০২৪ ০৯:২৩ পিএম
ডা. মৌমিতা হত্যার প্রতিবাদে ঢাকা মেডিকেল শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বলন
মোমবাতি প্রজ্বলন করছেন ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা।
মেডিভয়েস রিপোর্ট: ভারতের কলকাতার আর জি কর হাসপাতালে ডা. মৌমিতা দেবনাথকে ধর্ষণের পর নারকীয়ভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও মোমবাতি প্রজ্বলন করেছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
আজ রোববার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭ টায় ঢাকা মেডিকেলের মিলন চত্ত্বরে এ প্রতিবাদ করেন তাঁরা।
এসময় পৃথিবীতে ঘটে যাওয়া সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান ঢাকা মেডিকেলের শিক্ষার্থী। সেইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ডা. সজীব সরকারসহ সকল শহীদ স্মরণে শোকসভা এবং স্মৃতিচারণ করেছেন ঢাকা মেডিকেলের বিভিন্ন বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, ডা. মৌমিতার সঙ্গে যা করা হয়েছে, তা পৃথিবীর নিকৃষ্টতম নারকীয় ধর্ষণ ও হত্যাকাণ্ড। ডা. মৌমিতার হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই, এ ধরনের ঘটনা আর দেখতে চাই না।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : ঢাকা মেডিকেল
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
১২ ডিসেম্বর, ২০২৪
-
২৯ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪
-
২৫ নভেম্বর, ২০২৪
-
১৭ নভেম্বর, ২০২৪
-
০৮ নভেম্বর, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত
দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত
দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
এই বিভাগের সর্বাধিক পঠিত