গুলিবিদ্ধ সিওমেকের মাহমুদ, হারাতে বসেছেন বাঁ চোখের আলো
মেডিভয়েস রিপোর্ট: পুলিশের গুলিতে বাঁ চোখ হারাতে বসেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) শিক্ষার্থী মাহমুদ। তিনি বাঁ চোখে আর কখনও পৃথিবীর আলো দেখতে পারবেন কিনা, তা নিয়ে সংশয়ে রয়েছেন চিকিৎসকরা।
জানা গেছে, গত ৪ আগস্ট সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে অংশগ্রহণ করেন মাহমুদ। তিনি ছিলেন মিছিলের সম্মুখভাগে। পরে পুলিশ আন্দোলনকারী ছাত্র-জনতাকে লক্ষ্য করে এলো-পাথারি গুলি ছোড়ে। এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সেখানে পুলিশের ছররা গুলিতে গুরুতর আহত হন মাহমুদ এবং গুলি প্রবেশ করে তাঁর বাঁ চোখে। পরে তাঁকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয় এবং সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন পরে ঢাকাতে ভিশন আই হসপিটালে এসে প্রাথমিক অস্ত্রোপচার করা হয়।
আরও জানা গেছে, গতকাল রাতে মাহমুদের বাঁ চোখে দ্বিতীয়বার অস্ত্রোপচার করা হয়েছে। দীর্ঘ চেষ্টার পর স্পর্শকাতর স্থান হওয়ায় এখনও গুলি বের করা যায়নি। গুলির আশপাশে রক্ত জমাট বেঁধে আছে। তবে তাঁর আরও ভালো চিকিৎসা প্রয়োজন। বাঁ চোখে আর কখনও পৃথিবী দেখতে পারবেন কিনা সেটি নিয়ে রয়েছে সন্দেহ। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন মাহমুদের দৃষ্টি ফেরানোর।
জানতে চাইলে ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি ডা. মোবারক হোসাইন মেডিভয়েসকে বলেন, ‘মাহমুদ এখনও পর্যবেক্ষণে আছে। তাঁর জন্য যত ধরনের চিকিৎসা প্রয়োজন, তা যেন করা হয়। সেটা দেশে হোক কিংবা বিদেশে। খরচকে বড় করে না দেখে দৃষ্টি ফেরানোকে যেন বড় করে দেখা হয়। প্রয়োজনে আর্থিক যত ধরনের খরচ দরকার, আমরা তা বহন করবো।’
তিনি আরও বলেন, ‘আমরা তাঁর পরিবারের সঙ্গে নিয়মিত খোঁজ-খবর রাখছি। আমরা সবসময় মাহমুদের পরিবারের পাশে আছি এবং থাকবো। সেই সঙ্গে তাঁর দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ ভাল চিকিৎসা নিশ্চিতে পাশে থাকবো। সবাই তাঁর জন্য দোয়া করবেন।’
এসএইচ/এমইউ
-
২২ অক্টোবর, ২০২৫
-
১২ ফেব্রুয়ারী, ২০২৫
ইউজিসি-ইউনেস্কোর যৌথ প্রকল্প
‘মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আন্দোলনে অংশ নেওয়া ১০ হাজার শিক্ষার্থী’
-
১৮ জানুয়ারী, ২০২৫
-
১৮ জানুয়ারী, ২০২৫
-
১২ জানুয়ারী, ২০২৫
-
০৩ জানুয়ারী, ২০২৫
-
২২ ডিসেম্বর, ২০২৪