১৪ অগাস্ট, ২০২৪ ১২:১৯ পিএম

ড্যাবের বিবৃতি নিয়ে ক্ষুব্ধ মেডিকেল শিক্ষার্থীরা, প্রত্যাহারের দাবি

ড্যাবের বিবৃতি নিয়ে ক্ষুব্ধ মেডিকেল শিক্ষার্থীরা, প্রত্যাহারের দাবি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিভিন্ন ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিবৃতি নিয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা। একই সঙ্গে ড্যাবের বিবৃতি প্রত্যাখান করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১২ আগস্ট) সকল মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।

তারা বিবৃতিতে বলছেন, বিভিন্ন ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে করা ড্যাবের বিবৃতিকে দেশের সকল মেডিকেল ও মেডিকেল শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করছে। সেইসঙ্গে দেশের সকল চিকিৎসক সংগঠনকে জানিতে দিতে চাই যে, শিক্ষার্থীরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ক্যাম্পাস নিশ্চিতের জন্য বদ্ধপরিকর।

শিক্ষার্থীরা আরও বলছেন, ‘এমনতাবস্থায় ড্যাব, স্বাচিপ কিংবা অন্য কোনো রাজনৈতিক শক্তি দ্বারা চালিত সংগঠন কর্তৃক শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ সিদ্ধান্তে হস্তক্ষেপ করে ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করা হলে শিক্ষার্থীরা এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন।’

মেডিকেল শিক্ষার্থীদের পক্ষে ঢাকা মেডিকেলের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মূল সমস্যা হলো- ‘এরা জনগণের পালস বোঝে না’। নেতাকর্মীরা সবসময়ই সহমত ভাই বলবে, তবে আমজনতা তা বলবে না। সারাদেশের ছাত্রসমাজ যখন আন্দোলন বেগবান করলো ছাত্ররাজনীতি বন্ধ করার নিমিত্তে, তখন আপনারা (ড্যাব)  শিক্ষার্থীদের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন। মনে রাখবেন, ছাত্ররা একটা ভোট ব্যাংক, এদের ইনফ্লুয়েন্স এখন লোয়ার ক্লাস থেকে শুরু করে হাইয়ার ক্লাস সবজায়গায়ই। আপনাদের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক জিয়া যথেষ্ট সুন্দর একটা পোস্ট দিয়ে নেতাকর্মীদের তাদের দলের ব্যাপারে পজিটিভ জনমত তৈরির সুযোগ করে দিয়েছেন।’

এর আগে গত ১১ আগস্ট ড্যাবের দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘বিভিন্ন মেডিকেল কলেজ, সরকারি-বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে পূর্বের আওয়ামী সিন্ডিকেটের শিক্ষকগণ এখনও বর্তমান রয়েছে। তারা একতরফাভাবে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে, যা মোটেও কাম্য নয়।’

ড্যাবের বিবৃতিতে আরও বলা হয়, ‘৫২ এর ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭১ এ মুক্তিযুদ্ধ ও ৯০ এর স্বৈরাশাসক সরকারের পতনের মূল দাবিদার এই ছাত্র সমাজ। এমনকি বর্তমানের ফ্যাসিস্ট সরকারকে গণঅভ্যুত্থানের মাধ্যমে পদত্যাগের মূল চালিকা শক্তিও এই ছাত্র সমাজ। ছাত্ররাজনীতির মাধ্যমে আগামী দিনের দেশ পরিচালনার রাষ্ট্রনায়ক তৈরি হয়। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির জন্য ছাত্ররাজনীতি চালু রাখতে হবে।’

ড্যাবের বিবৃতিকে বর্তমান পরিস্থিতি বিবেচনায় অনুপোযোগী জানিয়ে, ড্যাবের এই বিবৃতি প্রত্যাহার করার দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক