১১ অগাস্ট, ২০২৪ ০১:১৬ পিএম

নিরাপত্তাহীনতায় চিকিৎসকদের অনুপস্থিতি: বিএইচআরএফের উদ্বেগ

নিরাপত্তাহীনতায় চিকিৎসকদের অনুপস্থিতি: বিএইচআরএফের উদ্বেগ
ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নিরাপত্তাহীনতার কারণে উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতিতে উদ্বেগ জানিয়েছে স্বাস্থ্যখাত নিয়ে কাজ করা সংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)। সেই সঙ্গে চিকিৎসাসেবা প্রদানে চিকিৎসকদের ইতিবাচক সহযোগিতা প্রত্যাশা করেছে সংগঠনটি।

শনিবার (১০ আগস্ট) রাতে বিএইচআরএফের সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

এতে বলা হয়, বিএইচআরএফের পক্ষ থেকে দেশের চিকিৎসক সমাজের প্রতি শুভেচ্ছা। সম্প্রতি শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন চালাকালে দেশে বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ আহত ও নিহত হয়েছেন। আহতের চিকিৎসা দিতে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকরা তাদের সর্বোচ্চ পেশাগত আচরণ করেছেন। এতে আহত আন্দোলনকারী ও জনসাধারণ সুচিকিৎসা পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, অনেকে এখনও চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্যসেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন এক পর্যায়ে গণআন্দোলনে রূপ নেয়। এতে স্বৈরসরকারের পতন ঘটে এবং একটি গণসরকার গঠন হয়েছে। সরকার পতনের সাথে সাথে স্বাস্থ্য অধিদফতরসহ দেশের সব সরকারি হাসপাতালে কর্মরত বিগত সরকারের সমর্থক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তাহীনতা অনুভব করে কর্মস্থলে অনুপস্থিত থাকছেন। ফলে স্বাস্থ্য অধিদফতর ও হাসপাতালগুলোতে স্বাভাবিক কার্যক্রম মারাত্মক ব্যহত হচ্ছে। ফলে বিপুল সংখ্যক রোগী কাঙ্খিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। যা কারো কাছেই কাম্য নয়।

এই অচলাবস্থা নিরসনে দল মতের ঊর্ধ্বে থেকে দেশের সকল চিকিৎসকের দৃষ্টি আকর্ষণ করছে। দেশের সকল মানুষের স্বাভাবিক চিকিৎসা নিশ্চিতে চিকিৎসক সমাজের সকল পক্ষের সম্মিলিত আলোচনার মাধ্যমে নিরাপদ কর্মস্থল নিশ্চিত ও স্বাস্থ্য প্রশাসনে স্বাভাবিক গতি আনায়নে সম্মিলিত প্রচেষ্টা প্রত্যাশার কথা জানিয়েছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম।

একইসঙ্গে বিএইচআরএফ মনে করে চিকিৎসা সেবার মতো মহান ও মানবিক পেশায় যারা জড়িত আছেন তাদের প্রত্যক্ষ রাজনৈতিক সম্পৃক্ত অনাকাঙ্খিত ও অনভিপ্রেত। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ও প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে এ বিষয়ে সংশ্লিষ্টদের গভীর মনোনিবেশ ও ফলপ্রসূ মতামত প্রত্যাশা করছি। দেশের এই বিশেষ মুহূর্তে, দেশের মানুষের জন্য আধুনিক, মানবিক চিকিৎসা নিশ্চিতে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম দেশের সকল চিকিৎসককের ইতিবাচক সহযোগিতা প্রত্যাশা করে।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক