১১ অগাস্ট, ২০২৪ ১১:৪৯ এএম

পদত্যাগ করেছেন ইউজিসি চেয়ারম্যান

পদত্যাগ করেছেন ইউজিসি চেয়ারম্যান
অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর তদারক সংস্থা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ পদত্যাগ করেছেন। রোববার (১১ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি । ইউজিসি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

কাজী শহীদুল্লাহ বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন। গত বছর থেকে তিনি সেখানে আছেন। মাঝে একবার দেশে আসেন তিনি। দীর্ঘদিন ধরে ইউজিসির চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর।

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ পত্রে তিনি লিখেছেন, আমি শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৩ সালের ২৮ মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করি। শারীরিক অসুস্থতার কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অফিস আদেশ অনুযায়ী গত বছরের ২০ আগস্ট থেকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছি।

তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ এবং বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক কাজী শহীদুল্লাহ এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বও পালন করেছেন।

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিভিন্ন সেক্টরে পদত্যাগের হিড়িক পড়েছে। প্রধান বিচারপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অনেকেই এরই মধ্যে পদত্যাগ করেছেন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসইসির চেয়ারম্যানসহ বিভিন্ন সেক্টরের অনেক প্রভাবশালী ব্যক্তি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

এনএএন/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক