০৮ অগাস্ট, ২০২৪ ০৮:১৫ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়
অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়।

মেডিভয়েস রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত নয়টার দিকে বঙ্গভবনে তাঁরা শপথ নিবেন। এ ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন-

১. সালেহ উদ্দিন আহমেদ,
২. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন,
৩. ড. আসিফ নজরুল,
৪. হাসান আরিফ,
৫. তৌহিদ হোসেন,
৬. সৈয়দা রিজওয়ানা হাসান,
৭. শারমিন মুরশিদ,
৮. ফারুক-ই-আজম (বীর প্রতীক),
৯. আদিলুর রহমান খান,
১০. সুপ্রদীপ চাকমা,
১১. ফরিদা আখতার
১২. আ. ফ. ম খালিদ হাসান,
১৩. নুরজাহান বেগম,
১৪. মো. নাহিদ ইসলাম ও
১৫. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

কে এই অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

১৯৬৩ সালে সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। এমবিবিএস সম্পন্ন করেন ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে।

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার মনোচিকিৎসার পাশাপাশি লেখালেখির সাথেও জড়িত। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে সামাজিক চেতনার মনস্ত্বত্ত (২০১৬), এপিকুরস, আধুনিকতা ও আমরা (২০১৮), সিগমুন্ড ফ্রয়েড এবং অফ্রয়েডীয় ফ্রয়েডবাদীগণ (২০২০)।

এসএএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অন্তর্বর্তীকালীন সরকার
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক