৩০ জুলাই, ২০২৪ ০৩:২২ পিএম

বুধবার থেকে স্বাভাবিক শিডিউলে খুলছে সরকারি-বেসরকারি অফিস

বুধবার থেকে স্বাভাবিক শিডিউলে খুলছে সরকারি-বেসরকারি অফিস
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আগামীকাল বুধবার (৩১ জুলাই) থেকে সরকারি-বেসরকারি অফিস চলবে স্বাভাবিক শিডিউলে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কারফিউ শিথিলের মধ্যে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস খোলা থাকবে।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিকে কাল বুধবার থেকে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে বর্ধিত চার দিনের সরকারি ছুটির পর গত ২৩ জুলাই খোলে সরকারি-বেসরকারি সব অফিস। তবে সকাল ৯টার পরিবর্তে অফিস শুরু হয়ে বেলা ১১টা থেকে এবং বিকেল ৫টার পরিবর্তে অফিস চলে বিকেল ৩টা পর্যন্ত। একই সাথে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল করা হয় কারফিউ। পরে গত রোববার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস শুরু হয়।

প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত ২০ জুলাই রাতে জারি করা হয় কারফিউ। বেসামরিক প্রশাসনকে সহায়তায় সে দিন মধ্য রাতে মাঠে নামে সেনাবাহিনী। গত ২১ জুলাই থেকে সব ধরনের অফিস ও গার্মেন্টস বন্ধ ঘোষণা করে জারি করা হয় সাধারণ ছুটি। ২৩ জুলাই থেকে সীমিত পরি খোলে সরকারি-বেসরকারি অফিস।

এর আগে আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে এখন পর্যন্ত ২০৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

অফিসের নতুন সময়সূচির পাশাপাশি ছুটির অন্যান্য শর্তগুলো আগের মতোই থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

অর্থাৎ জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস ও বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা এবং এ-সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন।

এ ছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এই সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন।

সেই সঙ্গে জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই সময়সূচির আওতার বাইরে থাকবে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক