ইথিওপিয়ায় দুই দফা ভূমিধস, নিহত ২২৯
মেডিভয়েস রিপোর্ট: ইথিওপিয়ায় প্রবল বর্ষণে ভূমিধসের ঘটনায় অন্তত ২২৯ জনের মৃত্যু হয়েছে। প্রথম ভূমিধসের ঘটনায় হতাহতদের উদ্ধার তৎপরতা চালানোর মধ্যেই দ্বিতীয়বার ভূমিধসের ঘটনা ঘটে।
গত রোববার রাতে ও সোমবার সকালে দক্ষিণ ইথিওপিয়া রাজ্যের গোফা অঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাণের সন্ধানে সেখানে জোর উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে।
গোফা অঞ্চলের কর্মকর্তা মেসকির মিতকু বলেন, হতাহত ব্যক্তিদের মধ্যে নারী-শিশু ও পুলিশ কর্মকর্তা রয়েছেন।
গোফায় সরকারের মুখপাত্র কাসাহুন আবায়নেহ বলেন, রোববার রাতে প্রবল বর্ষণের সময় প্রথম ভূমিধসের ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিদের উদ্ধারে গত সোমবার সকালে সেখানে জড়ো হন স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা। উদ্ধার তৎপরতা চলাকালে স্থানীয় সময় সকাল ১০টার দিকে আবারও ভূমিধস হয়। এতে উদ্ধার অভিযানে যোগ দেওয়া ব্যক্তিরা মাটিচাপা পড়েন।
এনএআর/
-
১৭ সেপ্টেম্বর, ২০২৪
-
২৪ জুলাই, ২০২৪
-
১১ জুলাই, ২০২৪
-
০২ এপ্রিল, ২০২৩
-
০৭ মার্চ, ২০২৩
-
২০ ফেব্রুয়ারী, ২০২৩
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী