মেক্সিকোতে ভূমিধসে ৯ জনের প্রাণহানি
মেডিভয়েস রিপোর্ট: মেক্সিকোতে ভূমিধসে চাপা পড়া ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জাতীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা সোববার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় গত শনিবার (১৪ সেপ্টেম্বর) মধ্য মেক্সিকোর সান লুইস আয়ুচান গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসে কিছু বাড়ি-ঘর মাটি চাপা পড়ায় বেশ কিছু পরিবার আটকা পড়ে। সেখান থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ভূমিধসের পর ঘটনাস্থলে স্নাইফার কুকুর নিয়ে তল্লাশি অভিযান চালায় উদ্ধারকর্মীরা। তারা সেখান থেকে তিনজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্যোগের কারণে প্রায় ১৫০ জন মানুষ ওই গ্রাম থেকে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন, যারা আশ্রয়স্থলে অবস্থান করছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, মে থেকে নভেম্বর পর্যন্ত বর্ষার মৌসুমে মেক্সিকোতে প্রায় ঝড় ও ভূমিধসের খবর পাওয়া যায়।
এদিকে, মিয়ানমারে টাইফুন ইয়াগির প্রভাবে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ২২৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও ৭৭ জন।
মাত্র একদিন আগেই মৃতের সংখ্যা ১১৩ বলে জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় প্রায় দুই লাখ ৬০ হাজার হেক্টর (৬ লাখ ৪০ হাজার একর) জমির ধান এবং অন্যান্য ফসল নষ্ট হয়েছে। বন্যার কারণে ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে হয়েছে।
চলতি বছরে এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ছিল ইয়াগি। এ মাসের শুরুর দিকে ভিয়েতনাম, লাওস, চীন এবং ফিলিপাইনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এই সুপার টাইফুন।
সূত্র: এএফপি
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে