২৪ জুলাই, ২০২৪ ১২:৩২ পিএম

গাজায় অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনে মতৈক্য

গাজায় অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনে মতৈক্য
মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: যুদ্ধ শেষ হলে গাজা উপত্যকা শাসনে জাতীয় ঐক্যের সরকার গঠনের জন্য রাজনৈতিক প্রতিপক্ষ ফাতাহসহ অন্যান্য সংগঠনের সঙ্গে একটি চুক্তি করেছে হামাস। গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) চীনের রাজধানী বেইজিংয়ে এই সমঝোতা চুক্তি করেছে তারা। চীন বলছে, চলমান যুদ্ধ শেষ হলে এ চুক্তি অনুযায়ী একতাবদ্ধ হয়ে গাজা শাসন করতে চায় ফিলিস্তিনি সংগঠনগুলো।

বেইজিংয়ে ফিলিস্তিনি সংগঠনগুলোর আলোচনায় মধ্যস্থতা করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ আলোচনায় হামাসের মুসা আবু মারজুক ও ফাতাহর মাহমুদ আল-আলোউলসহ ১২টি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ওয়াং ই বলেছেন, যুদ্ধ পরবর্তী গাজায় অন্তর্বর্তীকালীন জাতীয় ঐকমত্যের সরকার গঠন করতে রাজি হয়েছে সংগঠনগুলো।

ফিলিস্তিনি সংগঠনগুলোর আলোচনা শেষে হামাস নেতা মুসা আবু মারজুক বলেন, আজ আমরা জাতীয় ঐক্যের চুক্তিতে স্বাক্ষর করেছি। আমরা বলছি, আমাদের এই যাত্রা জাতীয় ঐক্যে পূর্ণতা পাবে। এ জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে কাতিউশা রকেট ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননে গত শনিবার রাতভর ইসরায়েলের হামলার পর রোববার পাল্টা এ হামলা চালানো হয় বলে জানিয়েছে গোষ্ঠীটি।

গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। মধ্যপ্রাচ্যে ইরানপন্থী বিভিন্ন সশস্ত্র সংগঠনগুলোর মতো হামাসের প্রতি সমর্থন জানিয়েছে হিজবুল্লাহও।

রোববার আলাদা বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের আদলুন শহরে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার চালায় ইসরায়েল। এতে তাদের তিন যোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন বেসামরিক মানুষ। এর জবাবে উত্তর ইসরায়েলের দুটি সামরিক স্থাপনায় কাতিউশা রকেট ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

এএফপির হিসাবে, গত অক্টোবর থেকে চলমান ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতে লেবাননে অন্তত ৫১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অন্তত ১০৪ জন বেসামরিক নাগরিক। আর ইসরায়েলের সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, হিজবুল্লাহর হামলায় তাদের দেশে ১৮ সেনাসদস্য ও ১৩ জন বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : হামাস ও ইসরায়েল
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও