১৭ জুলাই, ২০২৪ ১২:৩৮ পিএম

বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) অনুষ্ঠেয় সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানায়।

এতে বলা হয়, ‘অনিবার্য কারণবশত আগামী ১৮ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠেয় সব শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। ২১ জুলাই থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।’

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। বিক্ষোভে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সংঘর্ষে ঢাকায় দুইজন, চট্টগ্রামে তিনজন ও রংপুরে একজন নিহত হয়েছেন।

এর প্রেক্ষিতে মঙ্গলবার স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ মেডিকেল ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধের ঘোষণা এসেছে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কোটা সংস্কার দাবিতে আন্দোলন
বিডিআরসিএস-আইএফআরসির জরিপ

হামে আক্রান্ত ৮৯ ভাগের চিকিৎসা ঋণ করে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক