নার্সিং ও মিডওয়াইফারি প্রতিষ্ঠানও বন্ধ, হল ত্যাগের নির্দেশ
মেডিভয়েস রিপোর্ট: স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধের নোটিশ জারির পর এবার বন্ধ ঘোষণা করা হলো নার্সিং ও মিডওয়াইফারি প্রতিষ্ঠানগুলো। একই সাথে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনাও দেওয়া হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে ব্যাপক সহিংসতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৭ জুলাই) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধিভুক্ত সরকারি-বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম এবং চলমান পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।’
এতে আরও বলা হয়, ‘একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদান করা হলো।’
এর আগে একই দিন প্রথমে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
এনএআর/
-
২৪ সেপ্টেম্বর, ২০২৪
-
২০ অগাস্ট, ২০২৪
-
১৬ অগাস্ট, ২০২৪
-
১৫ অগাস্ট, ২০২৪
-
০৮ অগাস্ট, ২০২৪
-
০৪ অগাস্ট, ২০২৪
-
০৩ অগাস্ট, ২০২৪
-
০৩ অগাস্ট, ২০২৪
-
০২ অগাস্ট, ২০২৪