বিএসএমএমইউতে মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড কোর্স উদ্বোধন
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রিউমাটোলজি বিষয়ক ৭৩তম ইন্টারন্যাশানাল মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড কোর্স-২০২৪ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২৯ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে এই কোর্সের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের কার্যক্রম উদ্বোধন করেন বিএসএমএমইউয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।
এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মিনহাজ রহিম চৌধুরী।
এ সময় ভিসি নূরুল হক বলেন, ‘চিকিৎসা বিজ্ঞানে রিউমাটোলজি একটি গুরুত্বপূর্ণ ও বৃহত্তর বিষয়। রিউমাটোলজি সংক্রান্ত রোগের চিকিৎসায় মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বিশেষ ভূমিকা রাখতে পারে।’
তিনি আরও বলেন, ‘মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড শরীরের মাংসপেশি লিগামেন্ট, জয়েন্ট ও স্নায়ুর সমস্যা চিহ্নিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘমেয়াদী ব্যথা নিরাময়ে মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ডের অপরিসীম গুরুত্ব রয়েছে।’
ডা. দীন মো. নূরুল হক বলেন, ‘রোগ নির্ণয় ও প্রয়োজনীয় ইন্টারভেনশন বা সুনির্দিষ্ট জায়গায় ইনজেকশন এর মাধ্যমে ব্যথা নিরাময়ে মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই।’
বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগ ও বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটির উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিউমাটোলজি সোসাইটির মহাসচিব সহযোগী অধ্যাপক ডা. শামীম আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সোসাইটির উপ-সচিব অধ্যাপক ডা. মো. আবু শাহীন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নানসহ দেশি বিদেশী রিউমাটোলজি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
এনএআর/
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫