২৯ জুন, ২০২৪ ১০:২১ এএম

শেবাচিম ও সিওমেক হাসপাতালে নতুন সহকারী পরিচালক

শেবাচিম ও সিওমেক হাসপাতালে নতুন সহকারী পরিচালক
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে প্রশাসন বিভাগের নতুন সহকারী পরিচালক নিয়োগ করেছে সরকার। যথাক্রমে ডা. জলিল কায়সার খোকন ও ডা. মোহাম্মদ মাহামুদ হাসানকে নিয়োগ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ডা. জলিল কায়সার খোকন সিওমেক হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার  ও ডা. মোহাম্মদ মাহামুদ বরিশাল বিভাগীয় (স্বাস্থ্য) পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন।

এসএইচ

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদায়ন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক