২১ জুন, ২০২৪ ০৪:৫০ পিএম

নৌকাডুবিতে রংপুর মেডিকেলের শিক্ষার্থী মোশাররফের মৃত্যু

নৌকাডুবিতে রংপুর মেডিকেলের শিক্ষার্থী মোশাররফের মৃত্যু
মোশাররফ হোসেন মিল্টন।

মেডিভয়েস রিপোর্ট: নৌকাডুবিতে রংপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোশাররফ হোসেন মিল্টন মারা গেছেন।

আজ শুক্রবার (২১ জুন) দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইলে নৌকাডুবিতে মারা যান তিনি।

মোশাররফ ছিলেন রংপুর মেডিকেলের ৫১ তম ব্যাচের শিক্ষার্থী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২১ বছর। এদিকে তাঁর এ অকাল মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, ধানশাইলের দক্ষিণ কান্দুলি গ্রামের মোশাররফ হোসেন মিল্টন ও তার কয়েকজন বন্ধু মিলে পাশের ধলি বিলে নৌকায় করে ঘুরতে যান। বিলের মাঝখানে নৌকা উল্টে গেলে সাঁতার না জানা যাত্রারী পানিতে ডুবে যায়। এসময় মোশাররফের বন্ধু ও শেরপুর তিনআনী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আমানউল্লাহও মারা যান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক