২১ জুন, ২০২৪ ০২:৫৫ পিএম

সিলেটের এইচএসসি পরীক্ষা স্থগিতের আদেশ

সিলেটের এইচএসসি পরীক্ষা স্থগিতের আদেশ
৯ জুলাই থেকে নির্ধারিত পরীক্ষাগুলো বহাল থাকবে। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করেছে শিক্ষা বিভাগ। ৯ জুলাই থেকে নির্ধারিত পরীক্ষাগুলো বহাল থাকবে।

আগামী ৩০ জুন থেকে সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এই সিদ্ধান্তের কারণে শুধু সিলেট বিভাগের এইচএসসি, মাদ্রাসা ও কারিগরিএই তিনটি বোর্ডেই পরীক্ষা স্থগিত করা হলো।

গতকাল বৃহস্পতিবার (২০ জুন) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার স্বাক্ষরিত পরীক্ষা স্থগিতের আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, সিলেট বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে।

এতে আরও বলা হয়, প্রকাশিত সময়সূচী অনুযায়ী ৯ জুলাই থেকে পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষাসমূহের সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। সিলেট বিভাগ ব্যতীত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং অন্য ৮টি (সিলেট শিক্ষা বোর্ড ব্যতীত) সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ প্রকাশিত সময়সূচি অনুযায়ী যথারীতি ৩০ জুন হতে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত ২৯ মে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটে বন্যা দেখা দেয়। ৮ জুনের পর বন্যা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে। সর্বশেষ গত সোমবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে আবার সিলেটে বন্যা দেখা দিয়েছে। এতে নগরের ২৩টি ওয়ার্ডসহ জেলার ১৩টি উপজেলার এক হাজার ৫৪৮টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যাকবলিত হয়েছে প্রায় সোয়া আট লাখ মানুষ।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক