০৩ জুন, ২০২৪ ০২:২১ পিএম

টানা বৃষ্টিতে জলমগ্ন সিওমেকের বিভিন্ন ওয়ার্ড, ক্লাস-পরীক্ষা স্থগিত

টানা বৃষ্টিতে জলমগ্ন সিওমেকের বিভিন্ন ওয়ার্ড, ক্লাস-পরীক্ষা স্থগিত
হাসপাতালের নিচতলার কয়েকটি ওয়ার্ডে বৃষ্টির পানি প্রবেশ করেছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: টানা বৃষ্টিতে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে পানি জমায় সব ক্লাস ও পরীক্ষা বাতিল করা হয়েছে।

আজ সোমবার (৩ জুন) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শি‌শির রঞ্জন চক্রবর্তী।

তিনি বলেন, ‘মেডিকেল কলেজ ক্যাম্পাসের ভেতরে পানি জমে থাকায় সোমবারের ক্লাস ও পরীক্ষা বাতিল করা হয়েছে। অবস্থা অনুযায়ী পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

জানা গেছে, রোববার রাত থেকে আজ সকাল পর্যন্ত বৃষ্টিতে ওসমানী হাসপাতালের নিচতলার প্রশাসনিক ভবন, ২৬, ২৭ ও ৩১নং ওয়ার্ডে পানি জমেছে। এছাড়া হাসপাতালটির প্রবেশ ফটক থেকে শুরু করে প্রশাসনিক ভবন, কলেজ ফটক, ছাত্রীনিবাস ও ছাত্রাবাসেও বন্যায় প্লাবিত হয়েছে। এতে মেডিকেলের শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীসহ চিকিৎসা নিতে আসা রোগী ও আত্মীয় স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বিষয়টি নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ড. মাহবুবুর রহমান ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ‘হাসপাতাল ও মেডিকেল কলেজের নিচতলা পুরোটাতেই পানি ঢুকেছে। গত বছর বন্যার সময় পানি ঢুকে যায়। সংশ্লিষ্টদের বারবার জানানো হলেও কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ায় বৃষ্টি হলে পানিতে সব প্লাবিত হয়েছে যায়।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সিলেট
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক