দিল্লির শিশু হাসপাতালে ভয়াবহ আগুন, সাত নবজাতকের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: ভারতের পূর্ব দিল্লির একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মৃত্যু হয়েছে সাত নবজাতকের। শনিবার (২৫ মে) রাত সাড়ে ১১টার দিকে শহরের বিবেক বিহার এলাকায় শিশু সুরক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ আরো ৫ শিশুর চিকিৎসা চলছে ওই হাসপাতালেই।
ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, রাত ১১টা ৩২ মিনিটে ফোন পায় দমকল বাহিনী। খবর পেয়ে বাহিনীর আটটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। বেশ কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে তারা। দমকল বাহিনী ওই হাসপাতাল থেকে আটকে যাওয়া ১২ শিশুকে উদ্ধার করে। কিন্তু রাতেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর দগ্ধ একজনকে ভেন্টিলেশন সাপোর্টে রেখেছিলেন চিকিৎসকরা। রোববার সকালে তারও মৃত্যু হয়।
শিশু সুরক্ষা কেন্দ্রটি গণমাধ্যমকে জানায়, শনিবার রাতে অনেক সদ্যোজাত শিশু চিকিৎসাধীন ছিল। ভয়াবহ আগুনের ঘটনায় দমকল বাহিনী তাদের উদ্ধার করে। এ সময় শিশু ও তাদের অভিভাবকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। উদ্ধারের পর চিকিৎসা চলাকালীন সাত জনের মৃত্যু হয়েছে। দগ্ধ আরো ৫ শিশুর চিকিৎসা চলছে।
এর আগে শনিবারই গুজরাতের গেমিং জোনে আগুন লেগে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯ জন শিশুও ছিল। এরই মধ্যে রাতে দিল্লিতে শিশু হাসপাতালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। এতে শোক নেমে এসেছে দেশটিতে।
এনএআর/
-
০৫ অক্টোবর, ২০২৬
-
২৮ জুলাই, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
বাগেরহাট জেলা হাসপাতাল
জরুরি-ওয়ার্ডের ভিড়ে সাধারণ রোগীকে ক্যানুলা পরিয়ে দিতে না পারায় নারী চিকিৎসককে হেনস্তা
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান
এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ