২৪ মে, ২০২৪ ০৬:২৯ পিএম

নওগাঁয় ভুয়া চিকিৎসককে অর্ধলক্ষ টাকা জরিমানা ও ৩ মাসের জেল

নওগাঁয় ভুয়া চিকিৎসককে অর্ধলক্ষ টাকা জরিমানা ও ৩ মাসের জেল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নওগাঁর পত্নীতলায় সোমাইয়া তাবাসসুম সাবা নামে এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ মে) রাতে উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পপি খাতুন।

ভুয়া চিকিৎসক সোমাইয়া তাবাসসুম সাবা (২৪) মহাদেবপুর উপজেলার আতুরা গ্রামের আবু সাঈদ খানের মেয়ে। এ সময় আদালত সোমাইয়াকে কারাদন্ডাদেশ প্রদান করে নওগাঁ কারাগারে প্রেরণ করা হয়।

পপি খাতুন গণমাধ্যমকে বলেন, ‘চিকিৎসক পরিচয়ে এক নারী নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে রোগী প্রতি ৬শত টাকা ফি নিয়ে ব্যবস্থাপত্র প্রদান ও নিজেই বিভিন্ন টেস্ট করছিলেন। নির্দিষ্ট একটি কোম্পানির ঔষধ প্রমোট করছে যে কোম্পানির সরকারি অনুমোদন নেই। জিজ্ঞাসাবাদে কোন সদুত্তর দিতে পারেনি, ডাক্তারি সনদপত্রের সঠিক প্রমানাদি দেখাতে না পারায় ৩ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ডের রায় দেন আদালত।’

তিনি আরোও বলেন, মেয়েটি একটি কোর্স করেছে সেটা দিয়ে আইন অনুযায়ী  রোগী দেখতে পারেন না, চিকিৎসককে সহযোগিতা করতে পারবে। এ কারণে তাকে ৩ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নওগাঁ
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক