১২ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:০৩ পিএম

রামেক হাসপাতালে একসঙ্গে ৫ ছেলে সন্তানের জন্ম

রামেক হাসপাতালে একসঙ্গে ৫ ছেলে সন্তানের জন্ম
অস্ত্রোপচারে জন্ম হওয়া পাঁচ নবজাতকই সুস্থ রয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন মেরিনা আক্তার (২৮) নামে এক গৃহববধূ। তিনি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী।

রামেক হাসপাতালের গাইনি প্রশিক্ষণার্থী ডা. কাওসার আহমেদ মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে অস্ত্রোপচারে জন্ম হওয়া পাঁচ নবজাতকই সুস্থ রয়েছে। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রসবব্যথা উঠলে দুপুর ১২টার দিকে মেরিনাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনরা।  

এ সময় জরুরি বিভাগ থেকে তাকে হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। এরপর জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে একে একে তার পাঁচ সন্তানের জন্ম হয়। ভূমিষ্ঠ হওয়া পাঁচ সন্তানই ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মেরিনার স্বামী আব্দুল মজিদ বর্তমানে মালয়েশিয়া প্রবাসী। তাকে ফোনকলে এ খবর জানানো হয়েছে। এর আগেও মেরিনা দুই কন্যাসন্তান জন্ম দেন।  

নয়ন বাবু নামে মেরিনার এক স্বজন জানান, পাঁচ নবজাতকের মধ্যে দুটির ওজন এক কেজি ২০০ গ্রাম করে। অন্য দুটির এক কেজি ৩০০ গ্রাম এবং একটির ওজন এক কেজি।  

চিকিৎসকরা জানান, গর্ভে দুই বা তার অধিক সন্তান থাকলে অনেক ক্ষেত্রে প্রসূতির সমস্যা হতে পারে। এক্ষেত্রে একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দিলেও তেমন কোনো সমস্যা হয়নি মেরিনার। পাঁচ সন্তানের জন্মে পরিবারের সদস্যরা বেশ খুশি।

মেরিনার পাঁচ সন্তান জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর রামেক হাসপাতালের অন্য ওয়ার্ড থেকেও রোগীর স্বজনরা নবজাতকদের দেখতে ভিড় করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ জানান, ওই মা ও তার পাঁচ নবজাতক এখন সুস্থ রয়েছে। তবে তাদের পর্যবেক্ষণেই রাখা হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক