কক্সবাজারে ডা. সজীরের উপর হামলা: ৪ দফা দাবি চিকিৎসক-নার্সদের
মেডিভয়েস রিপোর্ট: কক্সবাজার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের কার্ডিওলজি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. সজীব কাজীর উপর হামলার ঘটনা চার দফা দাবি জানিয়েছেন হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) হাসপাতালটির তত্ত্বাবধায়কের কাছে পাঠানো এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘গত ১০ সেপ্টেম্বর ২০১৪ তারিখ রাত ১১টা ৩০ মিনিটের দিকে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, কক্সবাজার এ চতুর্থ তলায় কার্ডিওলজি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. সজীব কাজীর উপর হামলা এবং অপহরণ পূর্বক হত্যা চেষ্টাসহ মারাত্মকভাবে জখম হওয়ায় হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ হতে নিম্নলিখিত দাবীগুলো পেশ করা হইল।’
চার দফা দাবি-
১. প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে প্রশাসনের যথাযথ উদ্যোগ গ্রহণ। হামলার ঘটনার ৩৬ ঘন্টা পার হওয়ার পর ও চিহ্নিত অপরাধীরা গ্রেপ্তার না হওয়া ও প্রশাসনের গড়িমসি গ্রহণযোগ্য নয়। দ্রুত অপরাধীদের ছবিসহ তালিকা প্রকাশ করা ও প্রথম সারির গণমাধ্যমে যথারীতি প্রচার করা।
২. সকল চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের সর্বোপরি হাসপাতালের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা। আনসার, পুলিশ, বিজিবি ও সেনা বাহিনীর সমন্বয়ে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা আজ ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে জোরদার করা।
৩. অদ্য সন্ধ্যা ৬টার মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ হতে মামলা দায়ের নিশ্চিত করা।
৪. আহত চিকিৎসক ডা. সজীব কাজীর পরিপূর্ণ চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা।
স্মারকলিপিতে আরও বলা হয়, ‘উক্ত দাবিসমূহ পূরণ না হওয়া পর্যন্ত চলমান কর্মবিরতি বলবৎ থাকিবে। বর্তমানে সীমিত পরিসরে জরুরি বিভাগ ও জরুরি প্রসূতি সেবা চলমান থাকলেও আগামী ২৪ ঘন্টার মধ্যে উল্লেখিত দাবিসমূহ অতিদ্রুত পূরণ না হলে জরুরি বিভাগসহ পুরো হাসপাতাল কমপ্লিট শাটডাউন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।’
এদিকে ঘটনার পর দিন সকালে ডা. সজীব কাজীর উপর হামলায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার রহমত উল্লাহ।
জানতে চাইলে তিনি বলেন, চিকিৎসককে মারধরে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। বাকি যারা জড়িত, তাদেরকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
-
১৬ মে, ২০২৬
হার্ট অ্যাটাকের রোগীর মৃত্যুর জের
শরীয়তপুরে রোগীর স্বজনদের সংঘবদ্ধ হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসক
-
২১ এপ্রিল, ২০২৬
দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি
ক্যান্সার হাসপাতালের উপ পরিচালককে কুপিয়ে জখম: ড্যাবের নিন্দা ও প্রতিবাদ
-
১৬ ফেব্রুয়ারী, ২০২৬