২৪ মে, ২০২৪ ০৫:৫৫ পিএম

১৯ দিন পর আবারও চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা

১৯ দিন পর আবারও চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চুয়াডাঙ্গার তাপমাত্রা আবা‌রো বাড়‌তে শুরু ক‌রে‌ছে। শুক্রবার (২৩ মে) বেলা ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হ‌য়ে‌ছে ৪০ দশ‌মিক ০ (শূন্য) ডিগ্রি সেল‌সিয়াস।

এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪২ শতাংশ। তাপমাত্রার সা‌থে ভ্যাপসা গরম বাড়ায় জনজীব‌নে অস্বস্তি নে‌মে এসেছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, টানা ১৯ দিন (৬ মে থে‌কে ২৩ মে) চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩৪ থে‌কে ৩৯ ডিগ্রির ম‌ধ্যে ওঠা-নামা কর‌ছি‌ল।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্য‌বেক্ষণাগা‌রের জৈষ্ঠ পর্য‌বেক্ষক রা‌কিবুল হাসান জানান, গত ৬ মে থে‌কে ২৩ মে পর্যন্ত ৩৪ ডিগ্রি থে‌কে ৩৯ দশ‌মিক পাঁচ ডিগ্রি সেল‌সিয়াস ওঠা-নামা কর‌ছিল। সবশেষ আজ শুক্রবার (২৪ মে) বেলা ৩টায় চুয়াডাঙ্গার স‌র্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হ‌য়ে‌ছে ৪০ দশ‌মিক ০ (শূন্য) ডিগ্রি সেল‌সিয়াস। এ সময় ব‌াতা‌সের আদ্রতা ছি‌লে ৪৬ শতাংশ।

তি‌নি আরো বলেন, বাতা‌সে জলীয় বাষ্পের প‌রিমাণ বেশি থাকায় ভ্যাপসা গর‌মে জনজীব‌নে অস্বস্থি লাগ‌ছে।

চলতি গ্রীষ্ম মৌসুমের শুরু থেকে বেশিভাগ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে এই জেলায়। গত ৩০ এপ্রিল চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আবহাওয়া
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক