১২ মে, ২০২৪ ০৭:৪৬ পিএম

নার্সরা হাসপাতালের আয়না স্বরূপ: ডিএমসি উপাধ্যক্ষ

নার্সরা হাসপাতালের আয়না স্বরূপ: ডিএমসি উপাধ্যক্ষ
আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা।

মেডিভয়েস রিপোর্ট: নার্সরা একটি হাসপাতালের আয়না স্বরুপ বলে মন্তব্য করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার। আজ রোববার (১২ মে) বেলা ১১টায় ঢাকা মেডিকেলের ডা. এজিএম চৌধুরী অডিটরিয়ামে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

অধ্যাপক ডা. দেবেশ তালুকদার বলেন, ‘কোনো রোগী হাসপাতালে ভর্তি হলে সেই রোগী সর্বপ্রথম নার্সদের সামনে আসে। আপনাদের হাসিমুখ ও ভাল ব্যবহার তারা আশা করে। তবে অনেকে নার্স রোগীর সঙ্গে ভালো করে কথা বলেন না। মোবাইল নিয়েই বেশি ব্যস্ত থাকেন। মোবাইল সবার মারাত্মক ক্ষতি করছে। তাই দুই একজনের জন্য সব নার্সের বদনাম হয়। এখান থেকে উঠে আসতে হবে।’

অনুষ্ঠানে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামান বলেন, ‘সবার জায়গা থেকে সব রোগীর সঙ্গে ভালোভাবে হাসিখুশিতে কথা বলতে হবে। ঢাকা মেডিকেলে দুই হাজার ৭০০ নার্স কাজ করে। দুই একজনের দোষ-ত্রুটি থাকবে। তারা নিজেরা সংশোধন হয়ে যাবেন। ফ্লোরেন্স নাইটেঙ্গেলের আদর্শকে ধারণ করে কাজ করলে আমার মনে হয় কোনো নেগেটিভ ধারনা হবে না। নার্সের কোনো সমস্যা থাকলে আমরা সেটা সমাধানের চেষ্টা করব।’ৃ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঢাকা মেডিকেল
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক