২০ এপ্রিল, ২০২৪ ১০:১৭ এএম

টানা ৪র্থ মেয়াদে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক গোলাম মোস্তফা

টানা ৪র্থ মেয়াদে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক গোলাম মোস্তফা
অধ্যাপক ডা. গোলাম মোস্তফা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: টানা ৪র্থ মেয়াদে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. গোলাম মোস্তফা। দুই বছরের জন্য তাকে এই নিয়োগ দিয়ে গত ১৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

‘সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী তাকে আগের চুক্তির ধারাবাহিকতায় এ নিয়োগ দেওয়া হয়েছে। ২ মে বা যোগদানের তারিখ থেকে গোলাম মোস্তফার এই নিয়োগ কার্যকর হবে’—বলা হয় প্রজ্ঞাপনে।

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের আধুনিকায়ন, চক্ষু চিকিৎসার মানোন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে উপজেলা পর্যায়ে ৯০ কমিউনিটি ভিশন সেন্টার স্থাপনে বিশেষ অবদান রয়েছে অধ্যাপক ডা. গোলাম মোস্তফার।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত