০৫ এপ্রিল, ২০২৪ ০৪:২৭ পিএম

মমেকের অধ্যক্ষ পদে অধ্যাপক আবদুল কাদেরের পুনর্নিয়োগ

মমেকের অধ্যক্ষ পদে অধ্যাপক আবদুল কাদেরের পুনর্নিয়োগ
অধ্যাপক ডা. মো. আবদুল কাদের।

মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) অধ্যক্ষ হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. আবদুল কাদের। এবার তাঁকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

মঙ্গলবার (২ এপ্রিল) মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার যুগ্মসচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক আবদুল কাদেরকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী অধ্যাপক ডা. মো. আবদুল কাদেরকে তাঁর অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও অধ্যাপক (অ্যানেসথেসিওলজি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’ 

এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে, বলা হয় প্রজ্ঞাপনে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নতুন অধ্যক্ষ
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক