০২ এপ্রিল, ২০২৪ ০৩:৩৮ পিএম
কুমিল্লা মেডিকেলের নতুন অধ্যক্ষ অধ্যাপক ইজাজুল হক
অধ্যাপক ডা. মোহাম্মদ ইজাজুল হক।
মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে অধ্যাপক ডা. মোহাম্মদ ইজাজুল হককে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (১ এপ্রিল) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বিসিএস স্বাস্ত্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
এর আগে অধ্যাপক ডা. ইজাজুল হক কুমিল্লা মেডিকেলের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : কুমিল্লা মেডিকেল
-
৩০ সেপ্টেম্বর, ২০২৪
-
২৭ সেপ্টেম্বর, ২০২৪
-
০৭ সেপ্টেম্বর, ২০২৪
-
০৫ সেপ্টেম্বর, ২০২৪
-
০২ এপ্রিল, ২০২৪
-
০৩ সেপ্টেম্বর, ২০২২
-
০১ সেপ্টেম্বর, ২০২২
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
এই বিভাগের সর্বাধিক পঠিত