ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেলের নতুন অধ্যক্ষ অধ্যাপক দিলরুবা
মেডিভয়েস রিপোর্ট: ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দিলরুবা জেবা।
আজ সোমবার (১ এপ্রিল) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বিসিএস স্বাস্ত্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
এ ছাড়াও সরকারি আরও ৯ মেডিকেল কলেজে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. শাহ্ মো. সরওয়ার জাহানকে একই মেডিকেলে, কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মোহাম্মদ ইজাজুল হককে একই মেডিকেলে, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. অমল চন্দ্র পালকে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আশুতোষ সাহা রায়কে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আবুল কালাম আজাদকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সাহেলা নাজনীন একই মেডিকেলে, রংপুর মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আবু রায়হান মো. সুজা-উদ-দৌলা নীলফামারী মেডিকেল কলেজে, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. পীযুষ কুমার কুন্ডুকে নওগাঁ মেডিকেল কলেজে দায়িত্ব দেওয়া হয়েছে।
‘রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’, বলা হয় প্রজ্ঞাপনে।
এএনএম/