১৬ মার্চ, ২০২৪ ১২:৪৯ পিএম

‘কর্মকর্তাদের ঈদ আছে পরিবার আছে, আমাদের নেই?’

‘কর্মকর্তাদের ঈদ আছে পরিবার আছে, আমাদের নেই?’
প্রশিক্ষণার্থী চিকিৎসকদের দাবির মুখে বিসিপিএস কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে যান।

মেডিভয়েস রিপোর্ট: বকেয়া ভাতা প্রদানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। আজ শনিবার (১৬ মার্চ) বেলা সাড়ে নয়টা থেকে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সে (বিসিপিএস) ভবনে এ কর্মসূচি পালন করছেন তাঁরা। এখনও তাঁদের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। এসময় আগামী দুদিনের মধ্যে ভাতা পরিশোধ না হলেও বৃহৎ আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

প্রশিক্ষণার্থীরা চিকিৎসকরা জানান, প্রতিমাসে ২৫ হাজার টাকা করে ছয় মাসে দেড় লাখ টাকা ভাতা দেওয়া হয়। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের টাকা জানুয়ারির শুরুতে দেওয়ার কথা। কিন্তু মার্চের অর্ধেক পেরিয়ে গেলেও ভাতা দিতে নানাভাবে তালবাহানা করা হচ্ছে। নিয়মিত যদি ভাতা না পাই তাহলে আমরা কিভাবে চলবো? পরিবার কিভাবে চলবে?

বিসিপিএস ভবনের ৯তলায় সমবেত হয়ে চিকিৎসক কলেজ সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাসহ প্রতিষ্ঠানটির শিক্ষকদের সঙ্গে কথা বলছিলেন প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। এ সময় বিসিপিএস থেকে এক মাসের সময় চাইলেও তা মানতে নারাজ প্রশিক্ষণার্থী চিকিৎসকেরা। ভাতা দিতে না পারলে ব্যর্থতার দায় নিয়ে কর্মকর্তাদের পদত্যাগের দাবি জানান তারা। এ সময় টাকা ছাড়া ডিউটি নেই বলে স্লোগান দেন চিকিৎসকরা। 

পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি অ্যাসোসিয়শেনের সভাপতি জাবির হোসাইন বলেন, ‘এফসিপিএস করতে প্রতিদিন বহু রোগী আমাদের দেখতে হয়। চিকিৎসক হিসেবে এটা আমাদের দায়িত্ব, তাই আমরা করবো সমস্যা নেই। কিন্তু ভাতাটা আমাদের ঠিকঠাক মতো দিতে হবে। এটা দিয়েই আমাদের চলতে হয়, পরিবারকে চালাতে হয়। জানুয়ারির শুরুতে ভাতা দেওয়ার কথা থাকলেও এখন বলা হচ্ছে আরও এক মাস সময় লাগবে। তার মানে পেছালেই আরও তিনমাস। আমরা এটি চাই না। দুদিনের মধ্যে না দিতে পারলে আমরা চূড়ান্ত আন্দোলনে যাবো।’

তিনি বলেন, ‘মানুষের সেবা দেই আমরা, কিন্তু আমাদের ভাতা পেতে আন্দোলন করতে হচ্ছে। এটা খুবই দুঃখজনক। কর্মকর্তাদের ঈদ আছে, পরিবার আছে, আমাদের কিছু নেই?’

এ সময় বিসিপিএস সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহিদুল্লা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের বলেন, ভাতা প্রদানের বিষয়টির ব্যাপারে ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন। ভাতার টাকা তিন ভাগে আসে। দু'ভাগ চলে এসেছে, বাকিটা পরে আসবে। যেটা আছে সেটা দিয়ে হাজার খানেককে দেওয়া যাবে। এজন্য এক মাস সময় চান তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিসিপিএস
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক