০৮ মার্চ, ২০২৪ ০৮:৫২ পিএম
স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামীকাল দেশে ফিরবেন সেতুমন্ত্রী
সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য পরীক্ষা শেষে শনিবার (৯ মার্চ) দেশে ফিরবেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শুক্রবার (৮ মার্চ) বিকেলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে শনিবার দুপুরে ঢাকার উদ্দেশ্যে সিঙ্গাপুর ছাড়বেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৫৮৫নং ফ্লাইটে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে।
উল্লেখ্য, ওবায়দুল কাদের গত ৩ মার্চ (রোববার) স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : সেতুমন্ত্রী
-
০৮ মার্চ, ২০২৪
-
০৯ এপ্রিল, ২০২১
-
২৪ নভেম্বর, ২০২০
-
১৫ সেপ্টেম্বর, ২০২০
-
১২ সেপ্টেম্বর, ২০২০
-
০৪ সেপ্টেম্বর, ২০২০
-
২৮ অগাস্ট, ২০২০
-
২৫ অগাস্ট, ২০২০
-
৩০ জুলাই, ২০২০
-
২৪ জুলাই, ২০২০
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এই বিভাগের সর্বাধিক পঠিত