২৫ অগাস্ট, ২০২০ ০৪:৩৬ পিএম

গণপরিবহনের ভাড়া শীগ্রই পূর্বের অবস্থায় আসতে পারে: কাদের

গণপরিবহনের ভাড়া শীগ্রই পূর্বের অবস্থায় আসতে পারে: কাদের

মেডিভয়েস রিপোর্ট: দেশে বিদ্যমান করোনা পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনায় শর্তসাপেক্ষে আগামীমাসের প্রথম সপ্তাহে গণপরিবহনের পুরোনো ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) কুমিল্লা জোনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, করোনাভাইরাসের ফলে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বাজায় রাখার জন্য বাসে একসিটে একজন বসানোর শর্তে পণপরিবহন চালুর অনুমতি দেওয়া হয়। এ নির্দেশ বাস্তবায়নে গণপরিবহনের ভাড়া ৬০ ভাগ বাড়ানো হয়। পরিবহনে মাস্ক পরিধান শতভাগ বাধ্যতামূলক। দাঁড়িয়ে কোনোভাবেই যাত্রী নেওয়া যাবে না। যাত্রীদের সিটে বসে ভ্রমণ করতে হবে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় বর্ধিত ভাড়া বাতিলের সরকার চিন্তা করছে। মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করার পর প্রধানমন্ত্রী এবং সচিবের সঙ্গে কথা বলে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে সেতুমন্ত্রী।

তিনি আরও বলেন, দেশে করোনার সংক্রমণ নিয়ন্ত্রিত পর্যায়ে রয়েছে। প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা একটি ট্রেন্ড ধরে চলছে। বাড়ছেও না, কমছেও না। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের অবস্থান তুলনামূলক ভালো। তবে এতে আত্মতুষ্টির সুযোগ নেই বলেও মনে করেন ওবায়দুল কাদের। 

এ সময় সাধারণ জনগনের মাস্ক না পরাসহ স্বাস্থ্যবিধি উপেক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন সরকারি দলের সাধারণ সম্পাদক। তিনি আশঙ্কা প্রাকাশ করেন এ ধরণের অসতর্কতা দেশের করোনা পরিস্থিতি অবনতির দিকে নিয়ে যেতে পারে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক