করোনায় মৃতের সংখ্যা চার হাজার ছাড়াল
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে মৃত্যুর সংখ্যা চার হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো চার হাজার ২৮ জনে। এ সময়ে আরও দুই হাজার ৫৪৫ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে দেশের বিভিন্ন এলাকার ৯১টি আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১৫৩টি। এতে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৫৪৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯৯ হাজার ৬২৮ জনে। দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ১৪ লাখ ৭০ হাজার ১৯১টি।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও তিন হাজার ৮৮১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এক লাখ ৮৬ হাজার ৭৫৬ জন।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শতকরা ১৭ দশমিক ৯৮ ভাগ এবং এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় মোট শনাক্তের হার ২০ দশমিক ৩৮ ভাগ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৩৩ ভাগ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৪ ভাগ।
গত ২৪ ঘণ্টায় মৃত ৪৫ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও নারী ১৩ জন। এদের মধ্যে ৬০ বছরের ঊর্ধ্বে ২৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয় জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন রয়েছেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুসারে, ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে নয় জন, খুলনা বিভাগে চার জন, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে দুই জন করে ছয় জন, রংপুর বিভাগে এক জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪৪ জন ও বাড়িতে এক জন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪