২৫ অগাস্ট, ২০২০ ০৮:০১ পিএম

সিরাজুল ইসলাম মেডিকেলকে ৩০ লাখ টাকা জরিমানা

সিরাজুল ইসলাম মেডিকেলকে ৩০ লাখ টাকা জরিমানা

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর মালিবাগে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা নমুনা পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রিঅ্যাজেন্ট ব্যবহারসহ নানা অনিয়মের প্রমাণ পেয়েছে র‌্যাব। এ সময় এসব অনিয়মের শাস্তি হিসেবে হাসপাতালটিতে ৩০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে শুরু হওয়া অভিযান শেষে এ জরিমানা করা হয়। 

সারওয়ার আলম বলেন, হাসপাতালটির মাইক্রো বায়োলজিক্যাল ল্যাবে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়া যায়। এগুলো দিয়ে তারা বিভিন্ন ধরনের রোগ নির্ণয় করে আসছিল। এছাড়া হাসপাতালের রোগীদের জন্য ব্যবহৃত নানা সার্জিক্যাল সামগ্রীর মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে বলে আমরা দেখেছি। ল্যাবের ভেতরের অবস্থাও করুণ। এসব অনিয়মের কারণে তাদের ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালটির মাইক্রো বায়োলজিক্যাল ল্যাব ও করোনা ইউনিট একই ফ্লোরে অবস্থিত। একটা হাসপাতালের এক ফ্লোরে কখনোই এই দুই ইউনিট থাকতে পারে না। অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন। তারা হাসপাতালটিকে অনিয়মগুলো সংশোধনের কিছু পরামর্শ দিয়েছেন। এগুলো ঠিক করতে তাদের সাত দিনের সময় দেয়া হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাবের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ সময় উপস্থিতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উম্মে সালমা তানজিয়া সাংবাদিকদের জানান, হাসপাতালের লাইসেন্স নবায়নের জন্য প্রায় ১২ হাজার আবেদন জমা পড়েছে। সেগুলো যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক