৩০ জুলাই, ২০২০ ০৩:৩৪ পিএম

‘প্রধানমন্ত্রীর নিরলস নেতৃত্বে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে’

‘প্রধানমন্ত্রীর নিরলস নেতৃত্বে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে’

মেডিভয়েস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস শ্রম, মানবিক, যোগ্য নেতৃত্ব ও দক্ষতার কারণে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, করেনাভাইরাস মোকাবিলায় নানা সীমাবদ্ধতা থাকলেও শেখ হাসিনার সরকার সংক্রমণ রোধ, চিকিৎসা ও মানুষের সুরক্ষায় কাজ করে যাচ্ছে। তার যোগ্য নেতৃত্বের ফলে অনেক উন্নত দেশের থেকেও আমাদের দেশে করোনা নিয়ন্ত্রনে। ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। শেখ হাসিনার নিবিড় মনিটরিংয়ের ফলে সমন্বয়হীনতা কমে এসেছে, বাড়ছে সমন্বয়। শেখ হাসিনার সাম্প্রতিক পদক্ষেপগুলোতে জনমনে আস্থা আবারও সুদৃঢ় হয়েছে।

দুর্যোগ কালে আওয়ামী লীগ নেতাকর্মীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রতিটি অর্জনের সাথে যেমন আওয়ামী লীগ রয়েছে, তেমনি দেশের প্রতিটি দুর্যোগ, সংকটে জনমানুষের পাশে আছে দলটি। করোনার পাশাপাশি ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেশের এক-তৃতীয়াংশ এলাকা বন্যার পানিতে প্লাবিত, দুর্গত মানুষের জন্য রান্না করা খাবারসহ মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। 

এছাড়াও ভিডিও কনফারেন্সে দলের নেতাকর্মীদের বণ্যা দুর্গত মানুষের পাশে আরও বেশি করে দাঁড়ানোর ও সকল ধরণের সাহায্য পৌঁছে দেওয়ার আহ্বান জানান সেতুমন্ত্রী।

আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, মো. আব্দুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা ও উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক