০৯ এপ্রিল, ২০২১ ১২:৩৭ পিএম

১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের কথা ভাবছে সরকার

১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের কথা ভাবছে সরকার
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশে করানার সংক্রমণ ক্রমেই ভয়ানক আকার ধারণ করছে। এ অবস্থায় সরকার সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় আগামী ১৪ এপ্রিল থেকে সারাদেশে এক সপ্তাহের সর্বাত্বক লকডাউনের কথা ভাবছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

আজ শুক্রবার (৯ এপ্রিল) সকালে তাঁর সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী বলেন, ‘দেশে করোনার সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। একইসঙ্গে বাড়ছে জনগণের অবহেলা ও উদাসীনতা। এ অবস্থায় জনস্বার্থে ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তাভাবনা করছে সরকার।’

এ সময় চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়নি বলেও জানান তিনি।

এর আগে করোনা পরিস্থিতি বিবেচনায় গত ৫ এপ্রিল সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য চলাচলে কঠোর নিষেধাজ্ঞা জারি করে সরকার। যা ১১ এপ্রিল রাতে শেষ হবে। তবে এ সময় নির্দেশনা অমাণ্য করে জনগণ। ব্যবসায় প্রতিষ্ঠান খোলে দেওয়াসহ নানা দাবিতে আন্দোলনেও নামতে দেখা যায়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক