২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ০৩:৩৭ পিএম

হাসপাতালের গাফিলতি খুঁজতে মঙ্গলবার থেকে অভিযান: স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালের গাফিলতি খুঁজতে মঙ্গলবার থেকে অভিযান: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যখাত সংক্রান্ত সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মেডিভয়েস রিপোর্ট: সঠিক ব্যবস্থাপনায় হাসপাতালগুলো পরিচালিত হচ্ছে কিনা, এ বিষয় তদারকি করতে আগামী মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) থেকে অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। একই সঙ্গে হাসপাতাল এবং চিকিৎসকের গাফিলতিতে কোনো শিশুর মৃত্যু হলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলেও জানান তিনি।

আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যখাত সংক্রান্ত সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গাফিলতির কারণে কোনো শিশুর মৃত্যু হলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ব্যবস্থা নেয়া হবে। যিনি দোষী হবেন সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, চিকিৎসক এবং রোগীদের সুরক্ষা নিশ্চিত করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। যেখানে অপারেশনের প্রয়োজনীয় সুযোগ সুবিধা নেই সেখানে অপারেশন করা যাবে না।

মন্ত্রী আরও বলেন, প্রাইভেট ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার পরিচালনার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মানতে হবে। যে নির্দেশনা জারি করা হয়েছে, সেটা কঠোরভাবে মনিটরিং করা হবে।

তিনি বলেন, অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। অবৈধ ক্লিনিক ডায়গনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় সংসদ সদস্য জনগণ সবার সহযোগিতা প্রয়োজন।

অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলমান আছে জানিয়ে মন্ত্রী বলেন, গত এক মাসে ১০২৭ অবৈধ ক্লিনিক ডায়গনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। এনেস্থেশিয়াসহ স্বাস্থ্যখাতের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় ঠিক করতে কমিটি করা হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক